সারাদেশ

মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে কিরাত প্রতিযোগিতা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে কিরাত প্রতিযোগিতা- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরসরাইয়ে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের উদ্যোগে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


রোববার (১৫ মার্চ) বিকেলে বারইয়ারহাট কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

ছাত্রদলের আহ্বায়ক খন্দকার শরিফুল ইসলাম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন ভেন্ডার ও ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক।


অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন পিন্টু, কলেজ ছাত্রদলের নেতা আদনান শুভ, তানভীর রাজি অভি, মেহেরাফ হোসেন অনিক, ফয়সাল ইসলাম, সায়েম মির্জা, মুজাহিদ, মোরশেদ, রানা, সাকিব ও সোয়েবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের পরামর্শে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


সম্পর্কিত খবর