বিনোদন
অস্কার মঞ্চে গাজা ও ইরানে যুদ্ধ বন্ধের আহ্বান

লস অ্যাঞ্জেলেসে একাডেমি পুরস্কার অনুষ্ঠানে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতারা ইরান ও গাজায় চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা যুদ্ধ ও গণহত্যার মানবিক প্রভাবের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে লাল গালিচা ব্যবহার করেছেন।
পুরস্কারপ্রাপ্ত স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারডেম স্প্যানিশ ভাষায় লেখা একটি পিন পরেছিলেন, যাতে লেখা ছিল “যুদ্ধ নয়” এবং অন্যটিতে “ফ্রি প্যালেস্টাইন”। সেরা আন্তর্জাতিক ‘ফিচার ফিল্ম’ পুরস্কার দেওয়ার সময় বারডেম বলেন, “নট টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টান”, যার পর হাল্লা করে করতালি উঠে যায়।







