আন্তর্জাতিক

ইরানের ওপর মার্কিন–ইসরাইলি হামলা ন্যাটোর যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইরানের ওপর মার্কিন–ইসরাইলি হামলা ন্যাটোর যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

ইরানে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের ১৭তম দিন চলছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ন্যাটোর যুদ্ধ নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ—এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ওয়ার্ক অ্যান্ড পেনশনস মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন।


বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে তিনি বলেন, “ন্যাটো গঠনের সময় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মতো কোনো প্রেক্ষাপট মাথায় রাখা হয়নি।”


১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১২টি দেশ মিলিয়ে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। জোটটির অন্যতম মূল নীতি হলো আর্টিকেল-৫, যেখানে বলা হয়েছে—একটি সদস্য দেশের ওপর হামলা মানেই সব সদস্য দেশের ওপর হামলা।


সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টারও বলেন, “ন্যাটো এমন কোনো জোট নয়, যেখানে কোনো সদস্য দেশ নিজ সিদ্ধান্তে যুদ্ধে জড়িয়ে পড়লে অন্যদেরও বাধ্য করা হয়।”


এ বিষয়ে ম্যাকফ্যাডেন মন্তব্য করেন, জেনারেল কার্টারের বক্তব্য “সঠিক।” তিনি বর্তমান সংঘাতকে “ন্যাটোর যুদ্ধ নয়”, বরং “যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেন।


তবে তিনি যুক্তরাজ্যের ন্যাটোর প্রতি “গভীর প্রতিশ্রুতি” রয়েছে বলেও যোগ করেন।


সম্পর্কিত খবর