আন্তর্জাতিক
আমিরাতে ইরানের ২ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় ২ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ইরান মূলত আমিরাতের পরিবহন ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় আগুন লেগে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। হামলায় ওই অঞ্চলের অন্যতম বড় তেল সংরক্ষণ কেন্দ্র ফুজাইরাহ বন্দরেও আগুন লেগেছে।
আমিরাতের রাজধানী আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, জানিয়েছে শহরটির মিডিয়া অফিস।
ইরান পাল্টা হামলা চালানোর পর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার হামলার শিকার হয়েছে, যার ফলে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও হামলার ঘটনা ঘটেছে।








