সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাস স্ট্যান্ডে ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য সারি সারি গাড়ি থেমে আছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ওই বাসস্ট্যান্ডে এ দৃশ্য দেখা গেছে।


জুই এন্টারপ্রাইজের চালক লোকমান হোসেন জানান, “আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, গাড়িতে যাত্রী হলেই চলে যাব।”


ঠাকুরগাঁওয়ের যাত্রী সুমী বলেন, “আমার স্বামী ডিউটিতে আছেন। তিনি ঈদের আগের দিন বাড়ি যাবেন, তাই ঝামেলা এড়াতে আমি আজই বাড়ি যাচ্ছি। তবে তেলের দাম বেড়ে যাওয়ায় গাড়িভাড়া বেশি চাচ্ছে।”


রংপুরগামী সিফাত পরিবহনের সুপারভাইজার রফিক জানান, “আজ বিকেল থেকে আগামীকাল রাত পর্যন্ত যাত্রী চাপ খুব বেশি থাকবে।” দিনাজপুরের বীরগঞ্জ রোডের এক সুপারভাইজার যোগ করেন, “ঢাকা কাউন্টার থেকে আমার গাড়ির টিকিট শেষ হয়ে গেছে। এরপরও রাস্তা থেকে যাত্রী উঠলে দ্বিগুণ ভাড়া আদায় করা হবে।”


নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাত জানান, “এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে ছুটি নেবে, তাই ঈদে যাত্রী চাপ তেমন বাড়বে না। পুলিশি ব্যবস্থা জোরদার থাকায় কোনো সমস্যা হবে না।”


সম্পর্কিত খবর