আন্তর্জাতিক
ব্রিটিশ এয়ারওয়েজ মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করল

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ মধ্যপ্রাচ্যের কিছু রুটের ফ্লাইট জুন মাস পর্যন্ত বাতিল করেছে।
আম্মান, বাহরাইন, দুবাই ও তেল আবিবগামী ফ্লাইটগুলো ৩১ মে পর্যন্ত স্থগিত থাকছে। দোহাগামী ফ্লাইটগুলো ৩০ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেছেন, “মধ্যপ্রাচ্যের বর্তমান অনিশ্চিত পরিস্থিতি এবং আকাশপথে অস্থিরতার কারণে আমরা এই অঞ্চলে ফ্লাইট সংখ্যা সাময়িকভাবে কমিয়েছি। আমরা পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিকল্প ব্যবস্থা নিয়ে সরাসরি যোগাযোগ করছি।”
যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তারা অন্য এয়ারলাইন্সের মাধ্যমে নতুন করে বুকিং করতে, ভ্রমণের তারিখ পরিবর্তন করতে বা পুরো টাকা ফেরত পেতে পারবেন।
তবে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দাগামী ফ্লাইটগুলো আগের মতোই চলছে।








