আন্তর্জাতিক

মক্কা ও মদিনায় আজ পবিত্র কোরআন খতম

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মক্কা ও মদিনায় আজ পবিত্র কোরআন খতম- খবরের থাম্বনেইল ফটো

আজ মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববিতে তারাবির নামাজে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হবে। মক্কায় ইমামতি করবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস, এবং মদিনায় ইমামতি করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর।


পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ সোমবার (১৬ মার্চ) এই তথ্য জানিয়েছে। রমজানের শেষ দশকে তারাবির নামাজে কোরআন খতমের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের জন্য মসজিদের অভ্যন্তরে ইবাদতের উপযুক্ত পরিবেশ তৈরি ও নামাজ চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ভাষায় নির্দেশনা দেওয়া হচ্ছে।


প্রতি বছর মক্কা ও মদিনার দুই মসজিদে লাখের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দীর্ঘ মোনাজাত করা হয়।


মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণের জন্য মসজিদে প্রবেশে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একবার বের হলে পুনরায় প্রবেশ করা যাবে না।


মক্কার মসজিদুল হারামে টানা ৩৬ বছর ধরে তারাবির নামাজে কোরআন খতম করবেন প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। তিনি ১৯৮৪ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন।


সম্পর্কিত খবর