আন্তর্জাতিক
বারাণসীতে গঙ্গায় নৌকায় ইফতার করায় ১৪ জন গ্রেফতার

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে মাঝ-গঙ্গায় নৌকায় ইফতার আয়োজন এবং অবশিষ্ট খাবার নদীতে ফেলার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
বিজেপির যুব শাখার এক নেতার অভিযোগের ভিত্তিতে কোটওয়ালি থানায় মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গঙ্গা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র নদী। নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার পর তার অবশিষ্টাংশ নদীতে ফেলার মাধ্যমে গঙ্গার পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে।
কোটওয়ালি থানার পুলিশ অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, পরিবেশ দূষণ এবং জনশৃঙ্খলা ভঙ্গের ধারায় মামলা হয়েছে।
কোটওয়ালির এসিপি বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং অন্য সংশ্লিষ্টদেরও চিহ্নিত করা হচ্ছে। নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে।
গঙ্গা নদী হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র হওয়ায়, এই ঘটনার পর নতুন করে ধর্মীয় অনুভূতি ও পরিবেশ সংরক্ষণের প্রশ্নে বিতর্ক শুরু হয়েছে।








