আন্তর্জাতিক
ইরানের নিরাপত্তা উপ-প্রধান আলীরেজা বায়েত নিহত

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলীরেজা বায়েত ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। হামলার সময় তিনি নিরাপত্তা প্রধান আলী লারিজানির সঙ্গে ছিলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা পরিষদ জানিয়েছে, মঙ্গলবার রাতে ইসরাইলি হামলায় আলী লারিজানি, তার ছেলে ও একজন সহকারীও নিহত হয়েছেন।
ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ বায়েতকে একজন ‘দক্ষ কিন্তু প্রচারবিমুখ ব্যবস্থাপক’ হিসেবে আখ্যা দিয়েছে। নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে তিনি ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান ছিলেন এবং দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ করেছেন।








