আন্তর্জাতিক

আলি লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

আলি লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের- খবরের থাম্বনেইল ফটো

ইসরাইলি বিমান হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। সেনাপ্রধান আমির হাতামি বলেন, হত্যার জবাব ‘চূড়ান্ত ও দুঃখজনক’ হবে।


এক বিবৃতিতে আমির হাতামি বলেন, ‘সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য।’


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর পর এই যুদ্ধে এটিই সর্বোচ্চ পর্যায়ের গুপ্তহত্যা।


সম্পর্কিত খবর