সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর-চন্দ্রা রুটে ১২ কিমি যানজট

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর-চন্দ্রা রুটে ১২ কিমি যানজট- খবরের থাম্বনেইল ফটো

ঈদে প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার জন্য ঘরমুখী মানুষের ঢল লাগার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে যানজট সৃষ্টি হয়েছে।


উত্তরাঞ্চলের প্রবেশপথ চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপের কারণে সফিপুর থেকে খাড়াজোড়া এবং জিরানি বাজার থেকে চন্দ্রা পর্যন্ত মোট ১২ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। বুধবার দুপুর থেকে চন্দ্রা বাসস্ট্যান্ডে যাত্রীদের চাপ বেড়ে গেছে।


সরেজমিনে দেখা গেছে, বাস ও সিএনজি থামিয়ে যাত্রী উঠানোর কারণে মহাসড়কে ধীরগতির যান চলাচল হচ্ছে। মায়ের দোয়া পরিবহনের চালক মুস্তফা মিয়া বলেন, “পুরো সড়কে যানজট নেই, শুধু চন্দ্রায় থেমে যাত্রী ওঠার কারণে জ্যাম হয়। পুলিশ ও পরিবহন সংস্থার শৃঙ্খলা থাকলে সমস্যা কমত।”


কয়েকজন যাত্রী জানান, অন্যান্য স্থানে সড়ক ফাঁকা থাকলেও চন্দ্রা এলাকায় পৌঁছানোর পর দীর্ঘ সময় যানজটে আটকা পড়তে হচ্ছে।


গাজীপুর রিজয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, “গত দুই দিন ধরে যাত্রীদের চাপ বাড়ছে। চন্দ্রা বাসস্ট্যান্ডে ধীরগতির চলাচল সাধারণ সমস্যা। তবে পুলিশ নিয়মিত কাজ করছে, পূর্বের তুলনায় এবার ভোগান্তি অনেক কম।”


সম্পর্কিত খবর