আন্তর্জাতিক
সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

ইরান সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নুরনিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবকে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। চিঠিতে ইরান অভিযোগ করেছে যে, সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ইরানের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুযোগ দিয়েছে।
চিঠিতে ইরাভানি বলেন, “হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়া আন্তর্জাতিকভাবে অন্যায় কাজ এবং এজন্য রাষ্ট্র দায়বদ্ধ।”
তেহরান আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ক্ষতিপূরণ প্রদানে আন্তর্জাতিকভাবে দায়বদ্ধতা রয়েছে। এতে সমস্ত বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত হবে।








