আন্তর্জাতিক
ইউরোপে গ্যাসের দাম ৩৫% বৃদ্ধি, তেলের দামও বাড়ছে

উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে হামলার পর ইউরোপে গ্যাসের দাম বেড়ে ৩৫ শতাংশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে থার্ম প্রতি ১৭১ পেনিতে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারে পৌঁছেছে, যা গতকাল ১০৭.৩৮ ডলার ছিল। যুদ্ধের পর থেকে অপরিশোধিত তেলের দাম ৪৮ শতাংশের বেশি বেড়েছে এবং ১৩ মার্চের পর থেকে দাম ১০০ ডলারের নিচে নামেনি।
বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে।
বর্তমানে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে থার্ম প্রতি ১৭১ পেনিতে দাঁড়িয়েছে।
অন্যদিকে তেলের বাজারদর প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১৩ ডলারে লেনদেন হচ্ছে।
কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, ইরানের দুই দফা হামলায় কাতারের প্রধান গ্যাস হাব বা কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।








