আন্তর্জাতিক

কঠিন সময়ে রাশিয়া ইরানের পাশে থাকবে: পুতিন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

কঠিন সময়ে রাশিয়া ইরানের পাশে থাকবে: পুতিন- খবরের থাম্বনেইল ফটো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নেতাদের নওরোজের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মস্কো সবসময় তেহরানের ‘বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে পাশে থাকবে।


পুতিন শনিবার (২১ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা বার্তা পাঠান।


বার্তায় তিনি ইরানি জনগণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “কঠিন এই সময়ে রাশিয়া তাদের পাশে থাকবে।” তবে বাস্তবে মস্কোর সমর্থনের মাত্রা নিয়ে প্রশ্ন রয়েছে। কিছু ইরানি সূত্র দাবি করছে, বর্তমান সংকট ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর সবচেয়ে বড়।


ক্রেমলিন জানায়, পুতিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল ও বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টির বিষয় উল্লেখ করেছেন। একইসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডকে তিনি ‘নির্দয়’ ও ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।


বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। রাশিয়া প্রকাশ্যে জানিয়েছে, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে, কারণ এতে মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে।


সম্পর্কিত খবর