আন্তর্জাতিক
হরমুজ প্রণালি খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের পোস্টে লিখেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি না খুলে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করবে।
তার ভাষায়, “ইরান যদি এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে, কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি না খুলে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করবে—সবচেয়ে বড়টি দিয়ে শুরু করে।”
এদিকে ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।








