আন্তর্জাতিক

ইরান ইস্যুতে ট্রাম্পকে 'উন্মত্ত স্বৈরাচার' আখ্যা মার্কিন আইনপ্রণেতার

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইরান ইস্যুতে ট্রাম্পকে 'উন্মত্ত স্বৈরাচার' আখ্যা মার্কিন আইনপ্রণেতার- খবরের থাম্বনেইল ফটো

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইয়াসামিন আনসারি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী হুমকি তীব্রভাবে সমালোচনা করেছেন। তিনি বলেন, হোয়াইট হাউস এমন একজনের হাতে পরিচালিত হচ্ছে, যিনি ‘উন্মত্ত স্বৈরাচার’ এবং পুরো দেশ ও বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিতে বদ্ধপরিকর’।


সম্প্রতি ট্রাম্প হুমকি দেন যে, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি পুনরায় খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করা হবে। এই বক্তব্যের পর আনসারি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।


এক বিবৃতিতে তিনি বলেন, “ইরানের বিক্ষোভকারীদের জন্য ‘সহায়তা আসছে’ বলা থেকে শুরু করে পুরো একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের হুমকি—এটি অত্যন্ত বিপজ্জনক।”


আনসারির বাবা-মা ইরান থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছেন। এর আগেও তিনি ট্রাম্পের ইরানসংক্রান্ত সামরিক পদক্ষেপকে বেপরোয়া ও অবৈধ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি সতর্ক করে বলেন, এ ধরনের সিদ্ধান্তের কারণে ভয়াবহ পরিণতি, যার মধ্যে মার্কিন সেনাদের প্রাণহানিও অন্তর্ভুক্ত, দেখা দিতে পারে।


সম্পর্কিত খবর