আন্তর্জাতিক

ইরান থেকে ইসরাইলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা

শেয়ারঃ

ইরান থেকে ইসরাইলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা- খবরের থাম্বনেইল ফটো

ইরানের পক্ষ থেকে ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর আলজাজিরার।


এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এই ধরনের হামলা নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। বিশেষ করে গত কয়েক দিনে ইরান একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা অবস্থিত শহর দিমোনা। এছাড়া ইসরাইলের আরাদ শহরে সাম্প্রতিক ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। ফলে ইসরাইলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করেছে।


সম্পর্কিত খবর