আন্তর্জাতিক

হরমুজে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চালাবে যুক্তরাষ্ট্র

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

হরমুজে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চালাবে যুক্তরাষ্ট্র- খবরের থাম্বনেইল ফটো

হরমুজ প্রণালির কাছে ইরানের সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। খবর আলজাজিরার।


এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, “হরমুজ প্রণালির পাশে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করার জন্য আমরা সামরিক অভিযান চালাচ্ছি এবং এগুলো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত এটি চলবে।” তিনি দাবি করেন, এ অভিযান ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।


চলমান যুদ্ধ ও মিডিয়ায় এর উপস্থাপনার সমালোচনা করে বেসেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র কী করছে সে বিষয়ে জনগণ ‘সঠিক চিত্র পাচ্ছে না’।


ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফির সমালোচনা প্রত্যাখ্যান করে তিনি বলেন, “মারফি বলেছেন যে ট্রাম্প প্রশাসন যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটি ভুল। আমরা ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছি।”


বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালির এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।


সম্পর্কিত খবর