আন্তর্জাতিক
ইসরায়েলে অ্যারোস্পেস প্রতিষ্ঠান লক্ষ্য করে ইরানের হামলা

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসরাইলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।
সরকারি বার্তা সংস্থার বরাতে ইরান জানিয়েছে, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত আইএআই-এর স্থাপনাগুলোর ওপর তারা ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানরত একটি মার্কিন নজরদারি বিমানের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।
তবে হামলার প্রকৃতি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আলজাজিরা এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এছাড়া, ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ সংক্রান্ত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের হামলা নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করতে পারে।







