আন্তর্জাতিক

পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশর আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের পথে

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশর আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের পথে- খবরের থাম্বনেইল ফটো

তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তান আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। বৃহস্পতিবার রিয়াদে ইসলামিক দেশগুলোর এক সম্মেলনের পার্শ্বসভায় এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।


কূটনৈতিক সূত্র জানায়, গত বছর থেকেই তুরস্ক আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগ নিচ্ছে। প্রাথমিকভাবে পাকিস্তান ও সৌদি আরবকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছিল, পরে মিশরকেও এই প্রক্রিয়ায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।


তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, “আমরা আঞ্চলিক নিরাপত্তা জোটের মাধ্যমে কীভাবে নিজেদের শক্তি একত্রিত করে সমস্যার সমাধান করতে পারি, তা নিয়ে আলোচনা করছি। এটি একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাড়ানো যাবে। তবে এটি ন্যাটোর মতো আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি হবে না।”


বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান, এবং তেহরানের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ক আলোচনা গুরুত্বপূর্ণ স্থান পায়। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।


বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিরতার প্রেক্ষাপটে এই ধরনের আঞ্চলিক সহযোগিতা নতুন কৌশলগত সমীকরণ তৈরি করতে পারে।


সম্পর্কিত খবর