আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ভিন্নমত, পরিস্থিতি অনিশ্চিত

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ভিন্নমত, পরিস্থিতি অনিশ্চিত- খবরের থাম্বনেইল ফটো

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্য ভিন্ন হওয়ায় পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।


শনিবার ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেন এবং হুঁশিয়ারি দেন, হরমুজ প্রণালী হুমকিমুক্ত না করলে যুক্তরাষ্ট্র বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবে। তবে সোমবার তিনি সময়সীমা পাঁচ দিন বাড়িয়ে ‘আরেকটি সুযোগ’ দিয়েছেন। ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে।


অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং ভুয়া খবর ছড়িয়ে তেল ও আর্থিক বাজার প্রভাবিত করার চেষ্টা চলছে।


এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব ইরান পেয়েছে এবং তা পর্যালোচনা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক কোনো আলোচনার শুরু হয়নি।


হোয়াইট হাউস সতর্কতা জারি করে জানিয়েছে, পরিস্থিতি পরিবর্তনশীল, এবং কোনো বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত তথ্য ধরা যাবে না।


সম্পর্কিত খবর