আন্তর্জাতিক

বৈশ্বিক সংঘাত দেখে মনে হচ্ছে এটি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বৈশ্বিক সংঘাত দেখে মনে হচ্ছে এটি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’- খবরের থাম্বনেইল ফটো

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলছেন, বর্তমান বৈশ্বিক সংঘাতের অবস্থা দেখে মনে হচ্ছে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। তিনি জানান, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতগুলো ইতোমধ্যেই কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ হিসেবে অভিহিত করতে শুরু করেছেন।


লাভরভ বলেন, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর আধিপত্য রক্ষার প্রচেষ্টার ফল। তিনি অভিযোগ করেন, পশ্চিমা বিশ্বের রাজনৈতিক এলিটরা রাশিয়ার সঙ্গে সংঘাতে নিজেদের অবশিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ ব্যয় করছে।


রাশিয়া ইতোমধ্যেই আফ্রিকার মিত্র দেশগুলোর সঙ্গে অক্টোবে মস্কোতে অনুষ্ঠিতব্য রাশিয়া-আফ্রিকা সম্মেলনের প্রস্তুতি শুরু করেছে।


মধ্যপ্রাচ্য পরিস্থিতি

লাভরভ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনকে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রাশিয়া ইতোমধ্যেই ইরান ও গালফ কো-অপারেশন কাউন্সিলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।


আলোচনার গুরুত্ব

লাভরভ মনে করেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের একমাত্র পথ হলো আলোচনা। পারস্পরিক স্বার্থ ও ঐক্যের ভিত্তিতে সমস্যা সমাধানই এই অঞ্চলের জন্য কার্যকর হবে।


কিউবা ও ফিলিস্তিন প্রসঙ্গ

কিউবার সার্বভৌম উন্নয়নের অধিকার রাশিয়া সমর্থন করে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখবে। ফিলিস্তিন ইস্যুতে রাশিয়া আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে।


সম্পর্কিত খবর