সারাদেশ

দৌলতদিয়া ফেরি ঘাটে ৪০ যাত্রী নিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে, জীবিত উদ্ধার ১১

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

দৌলতদিয়া ফেরি ঘাটে ৪০ যাত্রী নিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে, জীবিত উদ্ধার ১১- খবরের থাম্বনেইল ফটো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে।


বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন।


ফায়ার সার্ভিস জানিয়েছে, ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। ডুবুরি দল উদ্ধার কাজ করছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।


প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় এবং নদীতে পড়ে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। স্বজনরা ফেরি ঘাট এলাকায় আহাজারি করছেন।


রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, “যাত্রীবাহী বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।”


জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, ঘটনাস্থলে উদ্ধারকারী ফেরি ‘হামজা’ কাজ করছে।


সম্পর্কিত খবর