সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ ৪ নেতার পদত্যাগ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ ৪ নেতার পদত্যাগ- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ চার নেতা পদত্যাগ করেছেন।


বৃহস্পতিবার (২৬ মার্চ) তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রের একটি কপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব এবং স্থানীয় সাংবাদিকদেরকেও পাঠানো হয়েছে।


পদত্যাগ করা অন্য নেতারা হলেন—জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।


দুটি আলাদা পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। পদত্যাগের কারণ সম্পর্কে আলাউল হক সাংবাদিকদের বলেন, “পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। এজন্য পদত্যাগপত্র জমা দিয়েছি।”


নাজমুল হুদা খান রুবেল বলেন, “আমরা এনসিপিতে যোগ দিয়েছিলাম একটি পরিবর্তনের প্রত্যাশায়। কিন্তু পরবর্তীতে সেই আশা পূরণ হয়নি। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”


উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরে তাকে জেলা আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


সম্পর্কিত খবর