আন্তর্জাতিক
ইরান তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পরিত্যাগের আহ্বান জানালো

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে অঞ্চলটি ত্যাগ করার জন্য সতর্ক করেছে।
আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বেসামরিক নাগরিক ও নিরীহ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার’ অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘বেসামরিক ও ইরানি কর্মকর্তাদের হত্যার চেষ্টা’ করারও দায়ী করা হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইআরজিসি নিয়মিতভাবে সতর্কতা জারি করছে। এর মধ্যে ১৪ মার্চও মধ্যপ্রাচ্যে মার্কিন শিল্প স্থাপনার কাছাকাছি বসবাসকারী নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। তবে সর্বশেষ বিবৃতিতে কোনো নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি।







