সারাদেশ

ফুলছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, জনমনে প্রশ্ন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ফুলছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, জনমনে প্রশ্ন- খবরের থাম্বনেইল ফটো

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে দলকে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে।


সম্প্রতি এরেন্ডাবাড়ী ইউনিয়নে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয় উপজেলার মধ্যম সারির নেতা পপেল আহাম্মেদের নেতৃত্বে। অনুষ্ঠানে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


ফুলছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল কাইয়ুম জানান, ‘ওসি ছুটিতে থাকায় খোঁজ নিয়ে রিপোর্ট করা হবে।’


বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘যেহেতু দলটি নিষিদ্ধ, তাই তাদের কর্মসূচি আয়োজন করা উচিত নয়।’


উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উল্লেখ্য, নিষিদ্ধ আওয়ামী লীগ এর আগে ২১ ফেব্রুয়ারি, ২৫ মার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।


সম্পর্কিত খবর