আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে ইসলামাবাদে বৈঠক বসছে তুরস্ক-সৌদিসহ ৪ দেশ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

যুদ্ধ থামাতে ইসলামাবাদে বৈঠক বসছে তুরস্ক-সৌদিসহ ৪ দেশ- খবরের থাম্বনেইল ফটো

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যে কোনো ভবিষ্যৎ আলোচনায় উপসাগরীয় দেশগুলো অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।


বিবিসি জানাচ্ছে, এ লক্ষ্যে আজ রোববার (২৯ মার্চ) ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন মিসর, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা।


দুই দিনব্যাপী এ আলোচনার মূল আলোচ্য বিষয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং সবশেষ যুদ্ধে হুথিদের যোগদান- সব মিলে মধ্যপ্রাচ্যে যে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে করণীয় নির্ধারণ করা।


এর আগে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্য একটি শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য উদ্যোগী হয়ে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, মিসর এবং তুরস্ক।


সম্পর্কিত খবর