আন্তর্জাতিক

ইরানের স্পিকারের বাব আল-মানদেব প্রণালি নিয়ে হুমকি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইরানের স্পিকারের বাব আল-মানদেব প্রণালি নিয়ে হুমকি- খবরের থাম্বনেইল ফটো

হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচলের ওপর কার্যকর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেকটি সংকীর্ণ নৌচলাচলের পথ, বাব-আল-মানদেব প্রণালী, নিয়ে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।


বাব-আল-মানদেব প্রণালি হলো লোহিত সাগরের দক্ষিণের প্রবেশপথ, যা সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে প্রবেশের সুযোগ করে দেয়।


শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, ‘বিশ্বব্যাপী তেল, এলএনজি, গম, চাল ও সারের চালানের কত অংশ বাব-আল-মানদেব প্রণালি দিয়ে যাতায়াত করে?’


তিনি আরও লেখেন, ‘কোন দেশ এবং কোম্পানিগুলো এই প্রণালি দিয়ে সর্বোচ্চ পরিমাণে পণ্য পরিবহন করে?’ তার এমন বক্তব্য এই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী বাব-আল-মানদেব প্রণালির তীরবর্তী এলাকায় অবস্থান করছে।


হরমুজ প্রণালির মতো বিশ্ববাণিজ্যের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও, বাব-আল-মানদেব প্রণালি সামুদ্রিক যোগাযোগের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।


এই প্রণালি দিয়ে প্রায় ১৪ শতাংশ বৈশ্বিক বাণিজ্যিক পণ্য পরিবহন হয়, যার মধ্যে রয়েছে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৫ শতাংশ।


ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতিরা ইরানের সমর্থনে যুদ্ধে জড়িত হওয়ার পর থেকেই এই প্রণালিটির নিরাপত্তাহীন অবস্থা বৈশ্বিক শিল্প ও বাণিজ্য খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


সম্পর্কিত খবর