সারাদেশ

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

সুনাগরিক ফোরাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব জাতীয় সংসদে প্রত্যাখ্যানের প্রতিবাদে মানববন্ধন করেছে।


শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে সুনাগরিক ফোরাম। প্রবীণ সাংবাদিক আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে সুনাগরিক ফোরামের সংগঠক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় এতে কয়েকশ স্থানীয় নানা পেশার মানুষ অংশ নেন।


দুপুর ১২টার দিকে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফেনী জেলা জামায়াতে ইসলামী।


দলটির জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান। বক্তব্য দেন জেলা নেতারা।


বক্তারা বলেন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এ জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়ে গেছেন কিন্তু সরকার গঠনের পর তা বাস্তবায়নে গড়িমসি হচ্ছে।


ফেনীবাসীর দাবি পূরণ না হলে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারিও দেন মানববন্ধনকারীরা।


একই দাবিতে বিকেল ৪টায় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টিরে (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।


সম্পর্কিত খবর