সারাদেশ

জামিনে মুক্ত হয়ে যা বললেন বিবি সাওদা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

জামিনে মুক্ত হয়ে যা বললেন বিবি সাওদা- খবরের থাম্বনেইল ফটো

জামিনে মুক্ত হয়ে টানা দু'দিনের দুঃখ কষ্টের কথা জানালেন ভোলা পৌর জামায়াতের নারী কর্মী সাওদা সুমি।


তিনি বলেন, অসুস্থ দুটো ছোট বাচ্চাকে রেখে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে, অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে, না খেয়ে না ঘুমিয়ে ছিলাম। আমি চাই সামনের দিনগুলোতে যেন আমাদের এ কষ্ট সহ্য করতে না হয়।


সাওদা সুমি বলেন, এ কষ্ট পাওয়ার জন্য আমরা এ সরকারকে নির্বাচিত করিনি। আমি জনগণের কথা বলেছি, আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক। আমাদের মতো করে আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই।


তিনি আরও বলেন, আমি একজন ফ্রিল্যান্সার, আমি শুধুমাত্র ভিউয়ের জন্য এ কাজ করতে যাব না। আমি দেশকে ভালোবেসে এ কাজ করেছি, আমার জনগণের জন্য করেছি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি সরকারকে আমার কথা শুনতে বাধ্য করিনি, বলিনি যে আমার কথা আপনাদের শুনতেই হবে।


তিনি আরও বলেন, গত জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে, তাদের রক্ত কি বৃথা যাবে। এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো তাদের ত্যাগের বিনিময় আমরা যদি চুপ করে থাকি, তাহলে কী লাভ হলো আমাদের। মানুষের বাক্ স্বাধীনতা ফিরিয়ে আনতেই এদেশে গণঅভ্যুত্থান হয়েছে, এতো রক্ত দিয়েছে।


উল্লেখ, ফেসবুকে রাষ্ট্র ও রাষ্ট্রের সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গেল রোববার (৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে জামায়াতে ইসলামির মহিলাকর্মী বিবি সাওদাকে গ্রেফতার করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


এরপর আজ মঙ্গলবার আসামি পক্ষের আইনজীবী ও জিয়ারু পক্ষের আইনজীবীর দীর্ঘ এক শুনানির পর আদালত তার জামিন মঞ্জুর করেন।


সম্পর্কিত খবর