সারাদেশ

রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে মজুদকৃত পেট্রোল জব্দ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে মজুদকৃত পেট্রোল জব্দ- খবরের থাম্বনেইল ফটো

রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)|


বাঘাইছড়ি উপজেলার এমএমসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল মজুদ করে| 


গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় অধীনস্থ রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে উক্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্লাস্টিকের জারিকেন উদ্ধার করা হয়| 


মারিশ্যা জোন (২৭ বিজিবি)’র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান| 


জারিকেনগুলো থেকে মোট ৭৪ লিটার জ্বালানি পেট্রোল জব্দ করা হয়| জব্দকৃত পেট্রোলের আনুমানিক সিজার মূল্য ৯ হাজার ২৫০ টাকা| সংশ্লিষ্ট ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়| 



সম্পর্কিত খবর