আন্তর্জাতিক

‘আজ রাতেই বিলীন হবে এক সভ্যতা’- ট্রাম্পের হুমকি, পারমাণবিক হামলার জল্পনা

ডেস্ক

শেয়ারঃ

‘আজ রাতেই বিলীন হবে এক সভ্যতা’- ট্রাম্পের হুমকি, পারমাণবিক হামলার জল্পনা- খবরের থাম্বনেইল ফটো

ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আজ রাতেই একটি সভ্যতার অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। এ বক্তব্যের পর ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


মঙ্গলবার (৭ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ এপ্রিল) হাঙ্গেরিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা এখন পর্যন্ত ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রেসিডেন্ট চাইলে সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। ইরান যদি তাদের আচরণ পরিবর্তন না করে, তাহলে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।


এর পরদিন মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালি খোলার জন্য দেওয়া আলটিমেটামের সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতার অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে, যা আর কখনও পুনরুদ্ধার করা যাবে না।


ট্রাম্পের এই মন্তব্যের পরই ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা শুরু হয়। ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের বক্তব্যে ট্রাম্পের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত রয়েছে।


তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন দাবি সরাসরি নাকচ করা হয়েছে। হোয়াইট হাউসের ‘র‌্যাপিড রেসপন্স’ এক্স অ্যাকাউন্ট থেকে ডেমোক্র্যাটদের একটি পোস্টের জবাবে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তার মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও ইঙ্গিত নেই।


সম্পর্কিত খবর