সারাদেশ

বাগেরহাটে জ্বালানি তেলের মজুত রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বাগেরহাটে জ্বালানি তেলের মজুত রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- খবরের থাম্বনেইল ফটো

ছবি : বাসস

জেলার মোংলা এলাকায় জ্বালানি তেলের মজুদ রোধে ভ্রাম্যমাণ আদালত গতকাল রাতে অভিযান চালিয়েছে।


কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বৃহস্পতিবার রাত ৯টায় বাসস’কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে যাতে কোনো অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুত করতে না পারে, সে লক্ষ্যে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা, নৌবাহিনী, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে মোংলা এলাকায় এই যৌথ মোবাইল কোর্ট পরিচালিত হয়।


অভিযান চলাকালে বিভিন্ন ফিলিং স্টেশনে রিজার্ভ ফুয়েল ট্যাংক, জ্বালানি তেল মজুতের রেজিস্টার, জ্বালানি খরচের হিসাব এবং লাইসেন্সের হালনাগাদ তথ্য যথাযথভাবে পর্যালোচনা ও যাচাই করা হয়।


কোস্ট গার্ড জানায়, জ্বালানি তেল পাচার, মজুত ও কৃত্রিম সংকট রোধ এবং জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করে বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


সুত্র: বাসস


সম্পর্কিত খবর