সারাদেশ

সুনামগঞ্জে মাদকসহ আটক ১

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সুনামগঞ্জে মাদকসহ আটক ১ - খবরের থাম্বনেইল ফটো

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ সহ একব্যক্তিকে আটক করেছে র‌্যাব। ছবি: বাসস

জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ সহ মো. কাউছার (২০) নামের একব্যক্তিকে আটক করেছে র‌্যাব।


বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় অভিযানকালে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের সলুকাবাদ এলাকা থেকে র‌্যাব-৯ ওই ব্যক্তিকে আটক করে।


আজ শুক্রবার র্যাাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।


আটককৃত মো. কাউছার জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দুধপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।


র‌্যাব সূত্রে জানা যায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৯ এর একটি টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. কাউসার নামের একব্যক্তিকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের এবং জব্দকৃত মালামাল সহ ওই ব্যক্তিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর