আন্তর্জাতিক

ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা আজ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা আজ- খবরের থাম্বনেইল ফটো

ইসরাইল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার আলোচনায় বসবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


ওয়াশিংটন থেকে এএফপি এ কথা জানিয়েছে।


এএফপি জানায়, এর আগে গত মঙ্গলবার ওয়াশিংটনে দেশ দুটির মধ্যে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা ১৯৯৩ সালের পর প্রথম কোনো আনুষ্ঠানিক আলোচনা। 


কারা এই আলোচনায় অংশ নেবেন বা বিস্তারিত কোনো তথ্য না দিয়ে ট্রাম্প বুধবার লিখেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। দীর্ঘ সময়, প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা আলোচনায় বসতে যাচ্ছেন। এটি আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’


গত ২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর, লেবানন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে জড়িয়ে পড়ে। 


এরপর থেকে ইসরাইলি হামলায় ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।



সম্পর্কিত খবর