আন্তর্জাতিক

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব- খবরের থাম্বনেইল ফটো

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার লেবাননে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। 


ইসরাইল গত মাস থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এসপিএ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ভ্রাতৃপ্রতিম লেবাননে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

পাশাপাশি লেবাননের রাজনৈতিক নেতৃত্বের ভূমিকারও প্রশংসা করা করেছে।


মন্ত্রণালয়ের বিবৃতিতে প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের নেতৃত্বাধীন লেবানন সরকার এবং সংসদের স্পিকার নাবিহ বেরির গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়েছে।


সম্পর্কিত খবর