ক্যারিয়ার

বাংলাদেশিদের স্কলারশিপ দিচ্ছে ইতালি, জেনে নিন আবেদন প্রক্রিয়া

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বাংলাদেশিদের স্কলারশিপ দিচ্ছে ইতালি, জেনে নিন আবেদন প্রক্রিয়া- খবরের থাম্বনেইল ফটো

উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষক ও গবেষকদের স্কলারশিপ দিচ্ছে ইতালি পাভিয়া বিশ্ববিদ্যালয়। "সিআইসিওপিএস (CICOPS) স্কলারশিপ ২০২৬" এর আওতায় নির্বাচিত গবেষকেরা ৪ থেকে ১২ সপ্তাহ পাভিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে নির্দিষ্ট বিষয়ের ওপর যৌথ গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। আগামী ১০ জুন ২০২৬ এর মধ্যে আবেদন করতে হবে।


প্রতিবছর এর আওতায় সীমিতসংখ্যক স্কলারশিপ প্রদান করা হয়। ২০২৬ সালের জন্য নির্ধারিত সংখ্যা মাত্র ৬টি স্কলারশিপ।


সুযোগ-সুবিধা

*যাওয়া-আসার বিমানভাড়া;

*আবাসন ব্যবস্থা;

*দৈনিক খাবার সুবিধা;

*স্বাস্থ্যবিমা;

*জীবনযাপনের জন্য ভাতা;


আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের প্রথমে পাভিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রস্তাবিত গবেষণা বিষয়ে অধ্যাপক আগ্রহী হলে তিনি একটি আমন্ত্রণপত্র প্রদান করবেন। এই আমন্ত্রণপত্র ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।


যাঁদের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাপকের সরাসরি যোগাযোগ নেই, তাঁরা CICOPS অফিসে ই-মেইলের মাধ্যমে গবেষণা প্রস্তাব পাঠিয়ে সম্ভাব্য সুপারভাইজার খুঁজে নিতে পারেন।


এরপর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।


আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


গবেষণার সময় ও মেয়াদ

নির্বাচিত প্রার্থীরা দুটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে গবেষণায় অংশ নিতে পারবেন। ৭ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৬ এবং ১২ জানুয়ারি থেকে ২৪ জুলাই ২০২৭ পর্যন্ত।


গবেষণার বিষয়

*বিজ্ঞান ও প্রযুক্তি;

*জীবনবিজ্ঞান;

*মানবিক ও সামাজিক বিজ্ঞান;


আবেদনের যোগ্যতা

*বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে (শিক্ষকতা বা গবেষণা) ন্যূনতম দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;

*একটি শক্তিশালী গবেষণা প্রস্তাব (Research Proposal) থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক বা অ্যাকাডেমিক পেশাজীবীরা আবেদন করতে পারবেন;

*ইতালির কোনো বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না;


সিআইসিওপিএস স্কলারশিপ কী

পাভিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত সিআইসিওপিএস স্কলারশিপ একটি স্বল্পমেয়াদি গবেষণা কর্মসূচি। এ কর্মসূচিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে EDISU যুক্ত রয়েছে।


সম্পর্কিত খবর