সারাদেশ

চট্টগ্রামে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দের পর কর্ণফুলী নদীতে অবমুক্ত

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

চট্টগ্রামে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দের পর কর্ণফুলী নদীতে অবমুক্ত- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড। পরবর্তীতে এগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।


শুক্রবার (১৭ এপ্রিল) কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব রেণু জব্দ করা হয়।


কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড বেইস কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়।


এ সময় টেকনাফ থেকে খুলনাগামী সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।


কোস্টগার্ড কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, ট্রাকচালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


পরবর্তীতে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা চিংড়ির রেণুগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।



সম্পর্কিত খবর