সারাদেশ
গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগে ৫ জনের মৃত্যু

সন্দেহজনক হাম রোগে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে তথ্যবিবরণীতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
ফলে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ১৭৪ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন।
গত ২৪ ঘন্টায় ১২৭ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফলে এ পর্যন্ত এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯৮ জন।
এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১১ হাজার ২৪৩ জন।
ফলে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১১৫ জন সন্দেহজনক হাম রোগী।







