আন্তর্জাতিক
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ প্রধান

হরমুজ প্রণালির অবরোধ তুলে নিতে ইরানের সম্মতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, ‘মহাসচিব এটিকে সঠিক পথে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ হিসেবে মনে করেন। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান অত্যস্ত স্পষ্ট।’
তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতা পুরোপুরি পুনরুদ্ধার করতে হবে এবং সকল পক্ষকে তা মেনে চলতে হবে।







