আন্তর্জাতিক

ইরান সফর শেষ করলেন পাকিস্তানের সেনাপ্রধান

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইরান সফর শেষ করলেন পাকিস্তানের সেনাপ্রধান- খবরের থাম্বনেইল ফটো

তেহরানে তার তিনদিনের সফর শেষ করেছেন পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।


শনিবার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ইরানের শীর্ষ নেতা ও আলোচকদের সঙ্গে বৈঠক করেন। 


ইসলামাবাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।


সফরকালে ফিল্ড মার্শাল মুনির ইরানের একাধিক শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। 


পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, এই সফর ‘আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় পাকিস্তানের অবিচল সংকল্পের প্রতিফলন। 


ইসলামাবাদে পরবর্তী সম্ভাব্য শান্তি আলোচনা শুরুর আগে এই সফরটি অনুষ্ঠিত হলো।


সম্পর্কিত খবর