আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজনকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজনকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর- খবরের থাম্বনেইল ফটো

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে একটি বসতিতে ছুরি হাতে থাকা এক সন্দেহভাজন যোদ্ধাকে ‘হত্যা’ করা হয়েছে।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘নেগোহট বসতিতে সন্দেহভাজন অনুপ্রবেশকারীর বিষয়ে সতর্কতা জারি হওয়ার পর, ছুরি হাতে থাকা এক সন্ত্রাসীকে শনাক্ত করে ‘হত্যা’ করা হয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী এলাকাটিতে তল্লাশি চালাচ্ছে।


তবে কে ওই ব্যক্তিকে হত্যা করেছে বা তার বর্তমান অবস্থা কী সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি|


এ ছাড়া অন্য কোনো আহতের খবর পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়।


পশ্চিম তীর ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে রয়েছে। গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে এই অঞ্চলে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।


ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপি’র হিসাব অনুযায়ী জানা গেছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১ হাজার ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 


নিহতদের মধ্যে যেমন সশস্ত্র যোদ্ধা রয়েছেন, তেমনি বহু বেসামরিক নাগরিকও রয়েছে।


অন্যদিকে, ইসরাইলি সরকারি তথ্য অনুযায়ী, একই সময়ে ফিলিস্তিনি হামলা বা ইসরাইলি সামরিক অভিযানে অন্তত ৪৫ জন ইসরাইলি নিহত হয়েছেন, যাদের মধ্যে সেনা ও সাধারণ নাগরিক উভয়ই রয়েছেন।


সম্পর্কিত খবর