আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার- খবরের থাম্বনেইল ফটো

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।


তবে তিনি স্পষ্ট করে বলেছেন, উভয় পক্ষ এখনও একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো থেকে অনেক দূরে রয়েছে। 


বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার রাতে জাতীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত আলোচনা থেকে অনেক দূরে রয়েছি।’


তিনি বলেন, ‘আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনো অনেক ফাঁকফোকর রয়ে গেছে এবং বেশ কিছু মৌলিক বিষয় অমীমাংসিত রয়েছে।’


গালিবাফ আরও বলেন, ‘মতপার্থক্যগুলো দূর না হলে এবং মৌলিক বিষয়গুলোর সমাধান না হলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয়।’


সম্পর্কিত খবর