আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১- খবরের থাম্বনেইল ফটো

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে পর্যটন শহর তুয়াপসে এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছে বলে জানা গেছে।


আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ সোমবার এ তথ্য জানিয়েছেন। 

 

খবর বার্তা সংস্থা এএফপি’র।


তিনি বলেন, কয়েক দিনের ব্যবধানে বন্দরনগরীটিতে এটি দ্বিতীয় হামলা। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।


এর মধ্যে আবাসিক ভবন, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, জাদুঘর এবং একটি গির্জাও রয়েছে।


কন্দ্রাতিয়েভ বলেন, ‘গত রাতে তুয়াপসে শহরে আবারও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়।


প্রাথমিক তথ্য অনুযায়ী, সমুদ্রবন্দরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’


তিনি আরও জানান, হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে একই অঞ্চলে ড্রোন হামলায় এক কিশোরী ও এক তরুণীর নিহত হওয়ায় তথ্য জানান গভর্নর।


সম্পর্কিত খবর