সারাদেশ

লক্ষ্মীপুরে পাচারকালে ৪৮০০ লিটার ডিজেল জব্দ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

লক্ষ্মীপুরে পাচারকালে ৪৮০০ লিটার ডিজেল জব্দ- খবরের থাম্বনেইল ফটো

জেলার রামগতি উপজেলায় বেশি দামে বিক্রি ও পাচারের সময় ৪ হাজার ৮শ’ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।


এ সময় সাইফুল ইসলাম শাহীন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার চরগাজীর ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। 


রোববার রাত ১১টার দিকে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। 


তিনি বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক সাইফুল ইসলাম শাকিলের বাড়ি বড়খেরী ইউনিয়নে।


পুলিশ জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।


সম্পর্কিত খবর