আন্তর্জাতিক

ইরানি পণ্যবাহী জাহাজে গুলি করে নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন বাহিনী : ট্রাম্প

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইরানি পণ্যবাহী জাহাজে গুলি করে নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন বাহিনী : ট্রাম্প- খবরের থাম্বনেইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টাকালে ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন নৌ বাহিনী।

 

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।


ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ইরানি জাহাজটিকে থামার সংকেত দেওয়া হয়েছিল।


কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন যুক্তরাষ্ট্রের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। 


তিনি আরও বলেন, ‘তারা সতর্কবার্তা উপেক্ষা করলে আমরা ইঞ্জিনরুমে গুলি চালিয়ে জাহাজটিকে থামিয়ে দেই।’


মার্কিন প্রেসিডেন্ট জানান, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের হেফাজতে রয়েছে।


সম্পর্কিত খবর