আন্তর্জাতিক

ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২ ব্যক্তিকে ফাঁসি দিল ইরান

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২ ব্যক্তিকে ফাঁসি দিল ইরান- খবরের থাম্বনেইল ফটো

ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দণ্ডিত দুই ব্যক্তিকে সোমবার ফাঁসি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।


ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর ধারাবাহিক ফাঁসি কার্যকরের ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ।


তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানায়, ‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড আজ ভোরে কার্যকর করা হয়েছে।’


ওয়েবসাইটটি জানায়, ওই দুই ব্যক্তি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের সদস্য ছিলেন। 


তবে তাদের কখন গ্রেফতার করা হয়েছিল, তা উল্লেখ করা হয়নি।


মিজান জানায়, তাদের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ করার অভিযোগ প্রমাণিত হয়।


এছাড়া ‘শত্রু গোষ্ঠী ও জায়নবাদী শাসনের সঙ্গে সহযোগিতা’ করার অভিযোগেও তারা দোষী সাব্যস্ত হয়।


‘জায়নবাদী শাসন’ একটি রাজনৈতিক পরিভাষা। এর মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের নীতি ও কার্যক্রমকে শত্রুতাপূর্ণ বা অবৈধ হিসেবে তুলে ধরার ইঙ্গিত দেওয়া হয়।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।


৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।


অধিকারভিত্তিক আন্তর্জাতিক সংগঠনগুলোর মতে, চীনের পর বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে ইরানের অবস্থান দ্বিতীয়।


সম্পর্কিত খবর