আন্তর্জাতিক
ইরান পরিস্থিতি ঘিরে ট্রাম্পকে সতর্ক করল পাকিস্তান

শিগগিরই ইরানের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ঠিক কবে এই বৈঠক শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।
সম্ভাব্য এই বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে জনসমক্ষে বাগাড়ম্বর বা কঠোর ভাষা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে পাকিস্তান।
মার্কিন সংবাদমাধ্যম The Washington Post এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বার্তা সংস্থা Reuters-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, “আমরা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। পরিস্থিতি বদলাচ্ছে। আমরা আশা করছি, আগামীকাল বা পরদিনের মধ্যেই ইরানের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।”
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে পাকিস্তান।







