আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ পাক প্রধানমন্ত্রীর, আলোচনার আহ্বান

মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
একইসঙ্গে তিনি উভয় পক্ষকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান। ইসলামাবাদ থেকে এএফপি একথা জানায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি যে, উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে।
সেই সঙ্গে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনার মাধ্যমে তারা একটি পূর্ণাঙ্গ ‘শান্তি চুক্তি’তে পৌঁছাতে সক্ষম হবে, যা এই সংঘাতের স্থায়ী অবসান ঘটাবে।’







