আন্তর্জাতিক

জ্বালানি সরবরাহে সহায়তায় শিপিং ওয়েভার বাড়াল যুক্তরাষ্ট্র

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

জ্বালানি সরবরাহে সহায়তায় শিপিং ওয়েভার বাড়াল যুক্তরাষ্ট্র- খবরের থাম্বনেইল ফটো

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুক্রবার জানায়, শিপিং সংক্রান্ত একটি ওয়েভারের মেয়াদ ৯০ দিন বাড়ানো হয়েছে। এর ফলে জ্বালানি ও সার পরিবহন সহজ হবে।


মার্কিন সরকারের আগের একটি ওয়েভারের মেয়াদ ১৭ মে শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি মধ্য আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।


ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স বলেন, ‘নতুন তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রাথমিক ওয়েভারের পর অনেক বেশি সরবরাহ দ্রুত মার্কিন বন্দরে পৌঁছাতে সক্ষম হয়েছে।’


তিনি বলেন, ‘এই মেয়াদ বৃদ্ধি গুরুত্বপূর্ণ জ্বালানি পণ্য, শিল্প উপকরণ এবং কৃষিজাত প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।’


রজার্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ৯০ দিনের এই সম্প্রসারণ অনুমোদন করেছেন।


২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, এবং এর জবাবে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।


এই প্রণালী তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সংকট দেখা দেয় এবং দাম দ্রুত বেড়ে যায়।


যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দামও বেড়েছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে সাধারণ মানুষের ব্যয়ের ওপর চাপ সৃষ্টি করেছে।


১৯২০ সালের জোন্স অ্যাক্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জলপথে পণ্য পরিবহনের জন্য জাহাজগুলোকে অবশ্যই মার্কিন নির্মিত, মার্কিন মালিকানাধীন এবং মার্কিন নিবন্ধিত হতে হয়।


তবে মার্চ মাসে ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক চাপ বাড়ায় ৬০ দিনের জন্য এই নিয়ম সাময়িকভাবে শিথিল করে।


তেলের দাম এখনও উচ্চ পর্যায়ে থাকলেও সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছে।


সম্পর্কিত খবর